November 19, 2026, 3:46 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

নসিব’ সিনেমার শুটিংয়ে ঢাকায় মুকেশ ঋষি

অভয়নগর প্রতিবেদক

 

এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন বলিউড অভিনেতা মুকেশ ঋষি। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে ফুল দিয়ে তাকে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। এ সময় দুজনকে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত হচ্ছে ‘নসিব’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। শুটিংয়ের জন্য তার উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে।

নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পান মুকেশ ঋষি। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ এবং সালমান খানের সঙ্গে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাকে বিশেষ পরিচিতি এনে দেয়।



ফেসবুক কর্নার