November 18, 2026, 7:39 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ পাঁচে মরক্কো

অভয়নগর প্রতিবেদক

­

ফিফা র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। আরব ফুটবলের ইতিহাসে প্রথমবার কোনো দল বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিল। সর্বশেষ তালিকায় ১ হাজার ৮০৯.৩৭ পয়েন্ট নিয়ে এই অবস্থানে রয়েছে মরক্কো। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে আফ্রিকার দেশ নাইজেরিয়া পঞ্চম স্থানে উঠেছিল।

আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারকে ১-০ গোলে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে মরক্কো। পাশাপাশি পর্তুগাল ও ব্রাজিলের পয়েন্ট কমে যাওয়ায় তাদেরও ছাড়িয়ে গেছে দলটি। ১ হাজার ৮০১.২৮ পয়েন্ট নিয়ে পর্তুগাল ষষ্ঠ এবং ১ হাজার ৮০০.৯১ পয়েন্ট নিয়ে ব্রাজিল সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে মালাউইয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে ৮.৯৮ পয়েন্ট হারিয়েছে মিসর। এক ধাপ পিছিয়ে ১ হাজার ৫৮০.৪৯ পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে নেমেছে তারা।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ২ হাজার ৪.৪৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে দলটি। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড। স্পেনকে হারিয়ে এক ধাপ এগিয়েছে ইংল্যান্ড। শীর্ষ দশে আরও রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও কলম্বিয়া। আরব দেশগুলোর মধ্যে মরক্কোর পর রয়েছে মিসর ও আলজেরিয়া।



ফেসবুক কর্নার