November 18, 2026, 7:49 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

মেসিকে ছাড়াই কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

অভয়নগর প্রতিবেদক

 

লিওনেল মেসিকে ছাড়াই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ম্যাচের অষ্টম মিনিটে এনজো ফার্নান্দেজের সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন পাজ। ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন পাজ। প্রথমার্ধের ৪৩ মিনিটে আবারও গোল করেন আলভারেজ। বিরতির পর আক্রমণ অব্যাহত রেখে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন মাস্তানতুয়োনো। ৭৭ মিনিটে ম্যাক অ্যালিস্টার গোল করলে ব্যবধান দাঁড়ায় ৬-০।

ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই আস্থার প্রতিদান দিয়েছেন ২২ বছর বয়সী পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার বর্তমানে ইতালির ক্লাব কোমোর হয়ে খেলছেন। এই জয়ের মধ্য দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল আর্জেন্টিনা।



ফেসবুক কর্নার