June 24, 2026, 7:12 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

প্রেমিকের হাতে খুন ‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী

অভয়নগর প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের বিনোদন জগতে শোকের ছায়া। ব্রডওয়ের এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী এবং তরুণ অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—ইমানি তার নিজের প্রেমিকের হাতেই খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল ও পুলিশি অভিযান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার দিন পুলিশের কাছে একটি জরুরি ফোন কল আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিউ জার্সির ওই বাড়ি থেকে ইমানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ জানায়, অভিনেত্রীর শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রেমিক গ্রেপ্তার পুলিশ নিশ্চিত করেছে, এই হত্যাকাণ্ডের অভিযোগে ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, ইমানি ও জর্ডন দীর্ঘদিনের পরিচিত ছিলেন। ব্যক্তিগত কোনো কলহ বা বিবাদ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

ক্যারিয়ার ও পরিবার ইমানি ডিয়া স্মিথ বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। আফ্রিকান সংস্কৃতির আদলে তৈরি এই নাটকটি ব্রডওয়ের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল প্রযোজনা।

অকালপ্রয়াত এই অভিনেত্রী মৃত্যুকালে তিন বছরের একটি শিশুসন্তান রেখে গেছেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মাঝে শোকের আবহ তৈরি হয়েছে



ফেসবুক কর্নার