June 23, 2026, 8:20 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

নিঃশ্বাসও নিতে পারছি না’, চরম শ্বাসকষ্টে ক্যা*ন্সার আক্রান্ত হিনা খান

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন হিনা খান। চিকিৎসা এখনো শেষ হয়নি। এর মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রবল শ্বাসকষ্ট। নিজের শারীরিক অবস্থার কথা সমাজমাধ্যমে প্রকাশ করে দুশ্চিন্তার কথা জানিয়েছেন অভিনেত্রী।

দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের বায়ুদূষণ। বাতাসের গুণমান সূচক বা একিউআইয়ের অবনতি সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই বাস্তব অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন হিনা। মুম্বাইয়ের একিউআই ২০৯-এ পৌঁছেছে, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে অত্যন্ত ক্ষতিকর।

এই পরিস্থিতিতে হিনা লিখেছেন, ‘এটা কী হচ্ছে? নিঃশ্বাসও নিতে পারছি না। এই কারণে বাড়ির বাইরে গিয়ে কোনো কাজও করতে পারছি না। অনবরত কাশি হচ্ছে, বিশেষ করে সকালের দিকে সমস্যাটা আরো বেড়ে যায়।’

২০২৪ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান হিনা খান।

স্তন ক্যান্সারের কারণে অস্ত্রোপচার ও কেমোথেরাপি নিতে হয়েছে তাকে। সেই কঠিন সময়েও নিজের শারীরিক ও মানসিক অবস্থার আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ক্যান্সারের সঙ্গে লড়াই করেই কাজে ফিরেছিলেন অভিনেত্রী। ছোটপর্দার রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে স্বামী রকি জয়সওয়ালের সঙ্গে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। অসুস্থতার মধ্যেই রকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা।

অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে নিজের ভেতরের যন্ত্রণা ও হতাশার কথাও প্রকাশ করেছেন তিনি। এক পর্বে হিনা বলেন, ‘আমি কাজ করতে চাই। কেউ সরাসরি বলেনি যে আমি এখনো সুস্থ নই, কিন্তু বুঝতে পারি-আমার অসুস্থতার কারণে মানুষ দ্বিধায় থাকে।’

এই বাস্তবতাকে বুঝলেও হাল ছাড়তে নারাজ হিনা খান। অসুস্থতা কাটিয়ে আবার পুরোদমে কাজে ফেরার ইচ্ছার কথা বারবার জানিয়ে চলেছেন তিনি।



ফেসবুক কর্নার