November 19, 2026, 5:01 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

আবুধাবি বিগ লটারিতে কপাল খুলে গেল প্রবাসী বাংলাদেশির।

অভয়নগর প্রতিবেদক

রেদোয়ান কবির রিফাত : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত জনপ্রিয় বিগ টিকিটের সর্বশেষ ড্রতে চারজন ভাগ্যবান বিজয়ী প্রত্যেকে ১ লাখ ৪০ হাজার দিরহাম করে পুরস্কার জিতেছেন। বাংলা টাকায় ৪ কোটি ৭০ লাখ টাকা।  বিজয়ীরা এসেছেন ইউএই, জর্ডান, ভারত ও বাংলাদেশ থেকে।

এই ড্রয়ের অন্যতম বিজয়ী বাংলাদেশি নাগরিক আলাউদ্দিন শাহজাহান (৩০)। তিনি আবুধাবিতে একজন রাঁধুনি হিসেবে কর্মরত এবং গত তিন বছর ধরে নিয়মিত বিগ টিকিট ড্রতে অংশ নিয়ে আসছিলেন। পরিবার বাংলাদেশে থাকায় এই জয় তার জন্য বিশেষভাবে আনন্দ ও আবেগের হয়ে উঠেছে।

এছাড়া, আবুধাবির সরকারি মানবসম্পদ বিভাগের পরিচালক আব্দুল্লাহ আলমহেইরি (৩৯) মাত্র তিনবার অংশ নিয়েই পুরস্কার জিতেছেন। তিনি প্রাপ্ত অর্থ দিয়ে স্ত্রীকে নিয়ে ছুটি কাটানোর পরিকল্পনার কথা জানান।

জর্ডানের নাগরিক মালেক সেওয়াদেহ (৪৮) ২০১৬ সাল থেকে ড্রতে অংশ নিয়ে আসছিলেন। তিনি বলেন, এই পুরস্কার পরিবারের সঙ্গে ভাগ করে নেবেন এবং ভবিষ্যতেও বিগ টিকিট ড্রতে অংশ নেবেন।

সব মিলিয়ে, আবুধাবির বিগ লটারি আবারও প্রমাণ করলো—ভাগ্য বদলাতে ধৈর্য আর আশাই সবচেয়ে বড় শক্তি।



ফেসবুক কর্নার