April 24, 2026, 1:41 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে: জামায়াত প্রার্থী

অভয়নগর প্রতিবেদক

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। এই বক্তব্য তারই (Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh) নামে ফেসবুক পেজে লাইভে প্রচার করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়।

ড. ফয়জুল হক বলেন, ‘আপনারা দৈনিক বিড়ি খাননা ৫/১০টা বিড়ি যে দোকান থেকে খাবেন ওই দোকানে গিয়ে বিড়ি অডার দেবেন আর লগলগে বিড়ি ধরিয়ে একটা সুখটান মাইররা বলবেন কি খবরডা কি ক’দেহি। কারবারডা কি দেশের অবস্থা দেখছো দাঁড়িপাল্লা ছাড়া এদেশে তো আর মানুষ দেখি না। শোনেন আমি তো গল্পের ছলে বলি তাই বলার কারণে আপনাদের আনন্দ লাগতেছে।’
ভিডিওতে তিনি বলছেন, ‘এমনও হইতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনদিন ইবাদত করার সুযোগ পায়নাই, তবে ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দাড়ে কবুল হয়ে যায়। এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তারে তো ভালোও করে দিতে পারে।’

পুরুষদের জন্য পরামর্শ দিয়ে ফয়জুল হক বলেন, এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন। আর বলবেন খবর তো দেখি সব জায়গায় ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার। এটা বলার পরে আশপাশে আরও ৫/১০ জনও আপনাদের সঙ্গে একই কথা বলবে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
নারীদেরকে নিয়ে তিনি বলেন, নির্বাচনের রাতে ঘুমাবেন না। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ রাত ১২টা পর্যন্ত ঘুমাবেন। এরপর রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবার রান্না করে স্বামীকে আদর-যত্ন করে আপনিসহ আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এরপর ভোট গুনে তারপর বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাবেন



ফেসবুক কর্নার