August 15, 2026, 1:24 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

ভিসা জটিলতায় প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সংকটে

রেদয়ান কবির রিফাত সংযুক্ত আরব আমিরাত

চলমান ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেকারত্ব বাড়ছে। নতুন ভিসা ও ভিসা নবায়নের জটিলতায় একদিকে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে, অন্যদিকে বড় বিনিয়োগ থেকেও আগ্রহ হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

দীর্ঘদিন ধরে ভিসা সংকটের কারণে দেশীয় অনেক প্রতিষ্ঠানে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। প্রয়োজনীয় কর্মী না পাওয়ায় নতুন প্রতিষ্ঠান চালু কিংবা চলমান ব্যবসা সম্প্রসারণে পিছিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দৈনিক আয়ে নির্ভরশীল প্রবাসী শ্রমিকরা। কাজ না থাকায় অনেকেই পড়ছেন চরম অনিশ্চয়তায়।

এই পরিস্থিতিতে বড় বিনিয়োগের ঝুঁকি এড়িয়ে স্বল্প বিনিয়োগের দিকেই ঝুঁকছেন অনেক প্রবাসী। শারজায় এমনই কিছু স্বল্প বিনিয়োগের উদ্যোগে ইতোমধ্যেই কর্মসংস্থান হয়েছে দুই শতাধিক বাংলাদেশির। সীমিত পরিসরে হলেও এসব উদ্যোগ কর্মহীন প্রবাসীদের জন্য নতুন আশার সুযোগ তৈরি করছে।

প্রবাসী ব্যবসায়ীদের ভাষ্য, ভিসা জটিলতা দ্রুত নিরসন না হলে ভবিষ্যতে কর্মসংস্থান আরও কমে যাবে এবং নতুন বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে পড়বে। সংশ্লিষ্টদের মতে, ভিসা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও বিনিয়োগ—দুটোই আবার গতি পেতে পারে।



ফেসবুক কর্নার