July 20, 2026, 4:22 pm
শিরোনাম :
বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পর স্ত্রীর সঙ্গে অভিমান, যুবকের আত্মহত্যা নোয়াখালীতে ডিএনসির অভিযানে গাঁজা গাছ, ইয়াবা উদ্ধার, আটক ১ দিনাজপুরে পৃথক অভিযানে ৭ আসামি গ্রেপ্তার চুরি মামলায় মালামাল উদ্ধার, গ্রেফতার ১ বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায় বাধা পেরিয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টির সদস্যরা, উত্তপ্ত দিল্লি মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

খোলামেলা লুকে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নিদ্রা নেহা

অভয়নগর প্রতিবেদক

সোনালী রোদের আলোয় বিছানায় জড়ানো সাদা চাদর, আর তাতেই মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা। সদ্য বেশ কিছু সাহসী ছবি পোস্ট করে নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছেন উদীয়মান এই তারকা।

ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করতেই ভক্ত-নেটিজেনদের নজরে চলে আসেন নেহা। দেখা যায়, বেড এটাচড জানালা থেকে ছবিগুলো তুলেছেন। বাইরে থেকে আসা রোদ গায়ে পড়তেই ঝলমলিয়ে ওঠেন; সঙ্গে ফুটে ওঠে তার রূপ।

ক্যামেরাতে হাসিমুখে পোজ ছিল অভিনেত্রীর। তবে একটি ছবিতে তার উন্মুক্ত পিঠের ওপর আঁকা লম্বালম্বি নান্দনিক ট্যাটুও বেশ স্পষ্ট হয়ে উঠেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।’ সব মিলিয়ে নিদ্রা নেহার পুরো ফটোশুটটিতে তার মুখের অভিব্যক্তি, আবেদনময়ী ভঙ্গি এবং আলোর নিখুঁত ব্যবহার এক ধরনের শৈল্পিক আবহ তৈরি করেছে।

নিদ্রার এই নতুন লুক প্রকাশের পরপরই তার কমেন্ট সেকশনে নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে। ভক্তদের বড় একটি অংশ তার এই সাহসী ও শৈল্পিক রূপের ভূয়সী প্রশংসা করছেন।

২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার সেরা ১০-এ জায়গা করে নেওয়া নিদ্রা নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ‘শরতের জবা’র মতো আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি



ফেসবুক কর্নার