July 30, 2026, 10:53 pm

‘সজলকে দেখতেই টেলিফিল্ম প্রযোজনা করেছিলাম’—মিষ্টি জান্নাত

অভয়নগর প্রতিবেদক

ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত জানিয়েছেন, ছোটবেলার ক্রাশ অভিনেতা আবদুন নূর সজলকে কাছ থেকে দেখার ইচ্ছা থেকেই একসময় তিনি একটি টেলিফিল্ম প্রযোজনা করেছিলেন।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই সজলের নাটকের ভক্ত ছিলেন তিনি। মিষ্টির ভাষায়, “আমি তখন তেমন কোনো সিনেমা বা নাটক দেখতাম না, শুধু সজলের নাটকই দেখতাম। টিভিতে সজলের নাটক শুরু হলেই আম্মু আমাকে ডাকতেন। সজল ছিল আমার ছোটবেলার ক্রাশ। শুধু তাকে একবার সামনাসামনি দেখব এবং তার সঙ্গে কাজ করব বলেই আমি একটি টেলিফিল্ম প্রযোজনা করেছিলাম।”
মিষ্টি জানান, সেই প্রথম কাজের পর দীর্ঘ বিরতি থাকলেও বর্তমানে তারা আবার একসঙ্গে কাজ করছেন। সম্প্রতি সজল ও মিষ্টি জান্নাত দুটি সিনেমায় জুটি বেঁধেছেন। পাশাপাশি একটি র‍্যাম্প শোতেও একসঙ্গে অংশ নিয়েছেন তারা।
উল্লেখ্য, চলচ্চিত্রে অভিনয়ের আগে মিষ্টি জান্নাত উপস্থাপনা ও নাটকে কাজ করেছেন। বর্তমানে তিনি বড় পর্দার কাজের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন।



ফেসবুক কর্নার