August 2, 2026, 10:49 am

গ্যাস সংকটে ভোগান্তিতে মোহাম্মদপুরের শ্রমজীবী মানুষ

এস এম বাবু। নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও শনির বিল এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস কর্মীসহ সাধারণ বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, দিনের বেলায় চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্নাবান্না করতে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে।
একজন গার্মেন্টস শ্রমিক জানান, “সারাদিন কাজ শেষে বাসায় ফিরে রান্না করতে গেলেও গ্যাস পাই না। অনেক সময় গভীর রাতে কিছুটা গ্যাস আসে। দিনের বেলায় গ্যাস না থাকায় কাঠ দিয়ে রান্না করতে হচ্ছে, এতে অতিরিক্ত খরচ ও ভোগান্তি বাড়ছে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান হয়নি। এতে বিশেষ করে কর্মজীবী ও নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে।
ভুক্তভোগীরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হলে হাজারো শ্রমজীবী পরিবারের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।



ফেসবুক কর্নার