August 4, 2026, 7:00 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা

মোঃ ইসমাইল হোসেন

‘প্রেমাম’খ্যাত অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামে তাঁর করা কয়েকটি আবেগঘন পোস্টকে কেন্দ্র করে অনেকে ধারণা করেন, অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর কথিত সম্পর্কের ইতি ঘটেছে। তবে এসব জল্পনার জবাবে স্পষ্ট বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি তেলেগু সিনেমা ‘ক্রেজি কল্যাণম’-এর টিজার প্রকাশ অনুষ্ঠানে অনুপমা বলেন, তাঁর পোস্টগুলো কোনো সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে ছিল না। বরং একজন নারী হিসেবে জীবনের পরিবর্তন, আত্ম-উপলব্ধি এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতাই তিনি তুলে ধরতে চেয়েছেন। তিনি বলেন, “এটা আমার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট। সেখানে কী পোস্ট করব, সেটা আমি ঠিক করব। আমি কোনো ক্ষোভ প্রকাশ করিনি। একজন নারীর জীবনের পরিবর্তনের একটি অধ্যায় নিয়ে কথা বলেছি, আর সেটা করতে পেরে আমি গর্বিত।”

পোস্টগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অনুপমা বলেন, মানুষ তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে না জেনেই নানা ব্যাখ্যা দিচ্ছে। তাঁর ভাষায়, “আমার সম্পর্কে আপনি কী জানেন? আমার জীবন সম্পর্কে আপনি কী জানেন? এটা আমাদের ইনস্টাগ্রাম। আমরা যা ইচ্ছা, তাই পোস্ট করব।”

প্রায় পাঁচ মাস পর ইনস্টাগ্রামে ফিরে ভয় কাটিয়ে ওঠা, পরিবর্তনকে গ্রহণ করা এবং নতুনভাবে শুরু করার মতো বিষয় নিয়ে কয়েকটি পোস্ট করেছিলেন অনুপমা। এরপরই ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর কথিত বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। তবে এ বিষয়ে অনুপমা বা ধ্রুব- কেউই কখনো তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি।

উল্লেখ্য, অনুপমা ও ধ্রুব ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র ‘বাইসন: কালামাডান’-এ একসঙ্গে অভিনয় করেন। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। বর্তমানে অনুপমার নতুন সিনেমা ‘ক্রেজি কল্যাণম’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন নরেশ, তরুণ ভাস্কর ও অখিল উদ্দেমারি



ফেসবুক কর্নার