August 9, 2026, 3:26 pm
শিরোনাম :
ইবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, মোমবাতি প্রজ্বালন সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার মিশুক ছিনতাইয়ের পরিকল্পনায় চালক হত্যা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২ যশোরে প্রভাতী ট্রেনসহ ৫ দফা দাবিতে রেল মহাপরিচালককে স্মারকলিপি জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ র‍্যাবের হাতে দুইজন গ্রেপ্তার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বাস টার্মিনাল নেই কচুয়ায়, সড়কেই পার্কিং ঢাকা-কচুয়া সুরমা বাসের

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

আনোয়ার হোসোইন

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘জাতির সঙ্গে কখনো বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।’
এর আগে রোববার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন জোটের নেতারা।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসীরুদ্দীন পাটওয়ারী।



ফেসবুক কর্নার