August 9, 2026, 10:29 pm
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, কারাগারে জামায়াতের ৩ নেতা রোনালদোর বিয়ে ভেবে অন্য এক জুটির বিয়েতে হাজারো ভক্তের ভিড় অপারেশন টেবিলে শুয়েও গাইলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ড: অন্তত ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, মোমবাতি প্রজ্বালন সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার মিশুক ছিনতাইয়ের পরিকল্পনায় চালক হত্যা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

অভয়নগর প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পূর্বনির্ধারিত এ বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

রোববার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক অনুষ্ঠিত হলো। গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

এর আগে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।’

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই হবে তার প্রথম সৌজন্য সাক্ষাৎ।

এর আগে গত এপ্রিলে ভারত সরকার ঢাকায় তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। নতুন দায়িত্ব গ্রহণের জন্য দীনেশ ত্রিবেদী গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।



ফেসবুক কর্নার