August 10, 2026, 1:04 pm

দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল ইকতিদা

অভয়নগর প্রতিবেদক

ক্যান্টনমেন্ট দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ইকতিদা আহমেদ সামিহা। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ইকতিদা আহমেদ সামিহা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা। তার বাবা আবু সালেহ আহমেদ এবং মা নিলুফা সুলতানা।
ইকতিদার বাবা আবু সালেহ আহমেদ চ্যানেল ২১ ও দৈনিক অভয়নগরের বিশেষ প্রতিনিধি এবং দৈনিক দেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই ইকতিদা পড়াশোনার প্রতি মনোযোগী। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতার মাধ্যমে সে এই সাফল্য অর্জন করেছে।
মেয়ের এই সাফল্যে তার বাবা-মা আনন্দিত ও গর্বিত। তারা ইকতিদার ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ইকতিদা আহমেদ সামিহা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়।
কৃতী শিক্ষার্থী ইকতিদা আহমেদ সামিহার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।



ফেসবুক কর্নার