August 10, 2026, 4:34 pm
শিরোনাম :
শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ, ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এবার মুখ খুললেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা অভিনেত্রী মেঘলা মুক্তা শেখ হাসিনা বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, ভারতও তা হতে দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ৭৭ লাখ টাকার পণ্য জব্দ সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল ইকতিদা চিত্রশিল্পী এস এম সুলতান: বাংলার মাটি ও মানুষের শিল্পী

শেখ হাসিনা বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, ভারতও তা হতে দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

বাংলাদেশের বিচার বিভাগের প্রতি শেখ হাসিনা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং ভারত সরকার তা হতে দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর প্রতি পুরো বিশ্বের শ্রদ্ধাশীল থাকা উচিত। একইসঙ্গে ভারত সরকারও বিষয়টি অনুধাবন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের তিনটি স্তম্ভ হলো নির্বাহী, আইন প্রণয়ন ও বিচার বিভাগ। বাংলাদেশের বিচার বিভাগে অর্থাৎ আদালতে শেখ হাসিনার বিচার শেষে তাকে দণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে তাকে কারাগারে নেওয়া হয় এবং তার কোনো বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের বিষয় থাকলে তা আদালতে উপস্থাপন করার সুযোগ থাকে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রের কোনো স্তম্ভকে অবমাননা করে এমন কোনো কাজ ভারত সরকার আর করবে না—এটাই বাংলাদেশের প্রত্যাশা। ভারতের সঙ্গে তার আলোচনায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে কিছুটা আশ্বস্ত হয়েছেন বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার প্রত্যাবর্তনের প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করতে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে ভারত ইতিবাচকভাবে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ওসমান হাদীর সন্দেহভাজন হত্যাকারীদের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। তাদের বিষয়ে ভারত যেসব কাগজপত্র চেয়েছিল, সেগুলোও দেওয়া হয়েছে। বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে এসব হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের যত দ্রুত সম্ভব বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার