August 13, 2026, 9:41 am

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করল বিএনপি

মোঃ ইসমাইল হোসেন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দলটি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে তার নাম প্রস্তাব করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুলের রাজনৈতিক অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়েই তাকে এ গুরুত্বপূর্ণ পদে প্রার্থী করা হয়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির এ সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। এখন নির্বাচনী প্রক্রিয়ায় দলীয় প্রার্থীর মনোনয়নসহ পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার অপেক্ষা রয়েছে।



ফেসবুক কর্নার