August 13, 2026, 2:51 pm
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র জমা পড়েছে ৩টি এনটিআরসিএর বদলে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের বিরোধিতা ইসলামী আন্দোলনের জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা, স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী সব চেষ্টা ব্যর্থ, না-ফেরার দেশে শরীর জোড়া লাগা যমজ শিশু যৌথ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুজন গ্রেপ্তার পোড়া ইট ছাড়াই নির্মিত ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ জামে মসজিদ নড়াইলে অটোভ্যানের চাপায় আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ভরা মৌসুমেও মহিপুরে ইলিশের সংকট, চড়া দামে হতাশ জেলে-ক্রেতা আবাসিক হোটেলে পুলিশের অভিযান, দুই নারীসহ ১০ জন আটক পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রীর ওপর হামলা

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা : প্রতিমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লী সফর নিয়ে ইতিবাচক অবস্থানে ঢাকা— এমনই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বলেন, অভ্যন্তরীণ কাজের ফাঁকে ভারত সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের উচিত এ সুযোগের সৎব্যবহার করা। দেশটির সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দু’দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। ভারত ছাড়াও, জাপান বা অন্য কোন দেশের সাথে সফরের সময় এখনও চূড়ান্ত হয়নি, যা অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে।
এসময় সিঙ্গাপুরে জনশক্তি রফতানির বিষয়ে শামা ওবায়েদ জানান, দেশটিতে জনশক্তি রফতানি করতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। রফতানি বৃদ্ধি করতেও কার্যকর আলোচনা হয়েছে।



ফেসবুক কর্নার