March 7, 2026, 1:50 pm
শিরোনাম :
গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত

সুষ্ঠু নির্বাচনে সকলের সহযোগিতা প্রয়োজন: সিইসি

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করা ইসির দায়িত্ব। ভোট দিতে আসার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে, রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠান উদ্বোধনের পর এসব কথা বলেন সিইসি। তিনি বলেন,ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রথমবারের মত একইদিনে গনভোট, পোস্টাল ব্যালট ভোটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সিইসি।
ওসমান হাদির ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন বলেও জানান সিইসি। বলেন, নির্বাচন আসলে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। নির্বাচন ৫ আগস্টের পর অনেক উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি।তিনি আরও বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।



ফেসবুক কর্নার