August 21, 2026, 6:34 pm
শিরোনাম :
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি দুই সন্তান ও ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে অর্জুনের দীর্ঘদিনের পলাতক চার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বিতর্কে জড়ানো ‘টক্সিক’ কাটছাঁট ছাড়াই পেল সেন্সর ছাড়পত্র নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের রাষ্ট্রপতি মির্জা ফখরুল এখন পুরো বাংলাদেশের: তাসনিম জারা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের শুভেচ্ছা বিএনপি এক ঢিলে দুই পাখি মারল: উমামা ফাতেমা নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী শ্বেতা তিওয়ারির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল এখন পুরো বাংলাদেশের: তাসনিম জারা

ইসমাইল হোসেন

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন, নীতিবোধ ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

তাসনিম জারা লেখেন, ২০১৮ সালে প্রথম ভোট দেওয়ার সময় মির্জা ফখরুল তরুণ ভোটারদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তিনি খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে কারচুপির ঘটনা দেখতে পেলেও মির্জা ফখরুল নিজের আসনে জয়ী হওয়ার পরও সেই সংসদে যাননি বলে উল্লেখ করেন তিনি। তাসনিম জারার ভাষ্য, ক্ষমতার চেয়ার পেয়েও নীতির কারণে তা দূরে ঠেলে দেওয়ার দৃষ্টান্ত মির্জা ফখরুল স্থাপন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে বিভিন্নভাবে হয়রানি ও কারাবন্দি করা হলেও তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দাঁড় করানো সম্ভব হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

তাসনিম জারা আরও বলেন, রাজনীতিতে আসার পর মির্জা ফখরুলের কাছ থেকে তিনি বিভিন্ন সময়ে পরামর্শ নিয়েছেন এবং তার রাজনৈতিক জীবনের শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছেন। বই পড়া ও রাজনৈতিক চিন্তাচর্চার প্রতি মির্জা ফখরুলের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। তাসনিম জারার মতে, রাষ্ট্রপতির পদটি দেশের সংকট ও ক্ষমতার পালাবদলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই আজ থেকে মির্জা ফখরুল আর শুধু তার দলের কেউ নন, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদের সম্মান, মর্যাদা ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।



ফেসবুক কর্নার