
সম্প্রতি একটি নিউজ প্ল্যাটফর্মের বর্ষপূর্তি অনুষ্ঠানে তোলা একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেছেন, ভিন্নমত থাকলেই কাউকে শত্রু হিসেবে দেখার সুযোগ নেই।
বর্ষপূর্তি অনুষ্ঠানে কূটনীতিক, সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান, অভিনেত্রী বাঁধন ও জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা শুরু হয়। ছবিটি নিয়ে ব্যারিস্টার আরমান ও আনিস আলমগীর বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও দেখা যায়।
নিজের ফেসবুক পোস্টে বাঁধন বলেন, একটি সামাজিক অনুষ্ঠানে কয়েকজন মানুষের একসঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে কেন এত আলোচনা ও ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি জানান, তাঁর সঙ্গে অনেক মানুষের রাজনৈতিক বা আদর্শিক মতের মিল নেই। তবে মতের অমিল থাকলেও কথা বলা, সামাজিকভাবে মেলামেশা করা কিংবা একই অনুষ্ঠানে উপস্থিত হওয়াকে শত্রুতা হিসেবে দেখার কোনো কারণ নেই। বাঁধনের মতে, সহনশীল ও গণতান্ত্রিক সমাজ গড়তে হলে ভিন্নমতের মানুষের প্রতি সম্মান দেখানোর মানসিকতা তৈরি করতে হবে।াপাশি একটি ছবি বা ব্যক্তিগত মতের কারণে কাউকে অপমান কিংবা ছোট করার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ পরিবর্তনের আগে নিজেদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।