August 25, 2026, 9:03 pm
শিরোনাম :
শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-শোভাযাত্রা, গ্রেপ্তার ৩ ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসায় ব্যাংকিংয়ে নতুন উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিআরসির আরও সক্রিয় ভূমিকা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির জনপ্রিয়তা ছয় মাসেই কমতে শুরু করেছে: সারজিস আলম বিয়ে নিয়ে গুঞ্জন ভিত্তিহীন, স্পষ্ট করলেন অভিনেত্রী প্রভা ইনসাফের সমাজ গঠনই ছিল মহানবীর অন্যতম শিক্ষা: রাষ্ট্রপতি আমির হামজার ছবি ঘিরে ‘বিরোধ নিষ্পত্তির’ গুঞ্জন ভিত্তিহীন ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে সাত দফা দাবি দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব না থাকলে বাতিল হতে পারে নিবন্ধন: সানাউল্লাহ পোশাক বিতর্কে সমালোচকদের জবাব দিলেন কৃতি স্যানন

ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসায় ব্যাংকিংয়ে নতুন উদ্যোগ

অভয়নগর প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে প্রবেশের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। দেশটিতে একটি জাতীয় ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছে ট্রাম্প-সংশ্লিষ্ট ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল। চূড়ান্ত অনুমোদনের আগে প্রতিষ্ঠানটিকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। অনুমোদনটি এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি) নতুন ব্যাংকের সনদ অনুমোদনের গতি বাড়িয়েছে।

ওসিসির অনুমোদনের ফলে ট্রাম্পের সন্তানদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রথমবারের মতো ব্যাংকিং ব্যবসায় প্রবেশের সুযোগ পাচ্ছে। এর মধ্য দিয়ে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যার সন্তানরা একটি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। প্রতিষ্ঠানটির মূল ব্যবসা ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল সম্পদকেন্দ্রিক হওয়ায় নতুন ব্যাংকটি ভবিষ্যতে তাদের আর্থিক ও ক্রিপ্টো কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাংকটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ১৯ মাসে ওসিসি ২২টি ব্যাংক সনদের আবেদন অনুমোদন করেছে, যা আগের পাঁচ বছরে অনুমোদিত মোট আবেদনের সংখ্যার চেয়েও বেশি। ২০২৫ সালের শুরু থেকে প্রায় ৪০টি প্রতিষ্ঠান নতুন ব্যাংক সনদের জন্য আবেদন করেছে। গত ১৩ বছরে জমা পড়া আবেদনের সংখ্যার প্রায় সমান এই সংখ্যা। ওসিসি এখন আবেদন পাওয়ার ১২০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার লক্ষ্য নিয়েছে। আগে নতুন ব্যাংকের সনদ অনুমোদনের প্রক্রিয়ায় কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগত। ট্রাম্প পরিবারের নতুন উদ্যোগ তাই যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো ও ব্যাংকিং খাতে আলোচনার জন্ম দিয়েছে।



ফেসবুক কর্নার