September 2, 2026, 6:48 am

শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা কর হবে : প্রতিমন্ত্রী

নবী উল্লাহ

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের চাঁপাইনবাবগঞ্জ সফর উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
বুধবার (২৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জে পৌঁছালে এমপি নূরুল ইসলাম বুলবুল ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ ও কুশল বিনিময়কালে জেলার প্রাথমিক ও গণশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাখাতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এমপি নূরুল ইসলাম বুলবুল।
এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।



ফেসবুক কর্নার