October 16, 2026, 8:20 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবারও দেলাওয়ার হোসেনের ওপর আস্থা রেখেছে দলটি। একই সঙ্গে তাঁকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম এ ঘোষণা দেন।
দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থী ঘোষণার সময় মাওলানা আব্দুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রধান মাধ্যম। জামায়াতে ইসলামী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলের সিদ্ধান্তের ভিত্তিতেই দেলাওয়ার হোসেনকে এ আসনের উপনির্বাচনে জোটের প্রার্থী করা হয়েছে।
সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। মাওলানা আব্দুল হালিম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে তাঁদের প্রার্থী বিজয়ী হবেন বলে তাঁরা আশা করছেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এবারও জামায়াত দেলাওয়ার হোসেনকেই প্রার্থী করেছে।



ফেসবুক কর্নার