April 23, 2026, 9:01 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

‘হেড স্যার’ পরিচয়েই সমাজ বদলাতে চান মাহবুবুল আলম

Reporter Name

আব্দুল আলিম
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
তিন দশকের শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থী গড়ে তুলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন অধ্যক্ষ মাহবুবুল আলম। সাপাহার-পোরশা-নিয়ামতপুর এলাকায় তিনি সবার কাছে পরিচিত ‘হেড স্যার’ নামে। সেই সম্মান ও আস্থার জায়গা থেকেই এবার বৃহত্তর পরিসরে সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে নওগাঁ-১ আসনে জাতীয় রাজনীতির মাঠে নামছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিন্ন ভিন্ন সময়ে তিনি এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে নিজের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরছেন। সেখানে শিক্ষা সংস্কার, সৎ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অধ্যক্ষ মাহবুবুল আলম ১৯৯৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ৩০ বছর সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মতে, একজন শিক্ষক দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানে থাকলে সেই প্রতিষ্ঠানকে আদর্শ শিক্ষালয়ে রূপ দেওয়া সম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লেখায় তিনি উল্লেখ করেন, ‘হেড স্যার’ নামে পরিচিত হওয়াটাই তাঁর জীবনের সাধনা ও ত্যাগের স্বীকৃতি।
তিনি বলেন, আল হেলাল একাডেমিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়াই ছিল তাঁর স্বপ্ন, যাতে সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও আশপাশের এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও মানোন্নয়নে অনুপ্রাণিত হয়। বর্তমানে সাপাহারের বাইরের এলাকাগুলো থেকেও শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে পড়তে আসে, যা তিনি নিজের জীবনের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখেন।
এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, রাস্তায় হাঁটলে শুধু তাঁর স্কুলের নয়, অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও ছুটে এসে সালাম দেয়। তখন অজান্তেই তাঁর চোখ ভিজে ওঠে। তাঁর ভাষায়, তিনি শুধু আল হেলালের শিক্ষার্থীদের নন, বরং পুরো এলাকার শিক্ষার্থীদেরই ‘হেড স্যার’।
শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকেই অধ্যক্ষ মাহবুবুল আলম বিশ্বাস করেন, সৎ নেতৃত্ব থাকলে একটি এলাকা যেমন বদলানো যায়, তেমনি একটি রাষ্ট্রও বদলানো সম্ভব। তাঁর রাজনৈতিক অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে রয়েছে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও মাদকমুক্ত সমাজ গড়া।
সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে যেভাবে তিনি তাদের পাশে ছিলেন, ঠিক সেভাবেই ভবিষ্যতেও পাশে থাকতে চান—ছাত্র হিসেবে নয়, বরং এলাকার সন্তান ও ছোট ভাই হিসেবে।
এলাকার অর্থনীতির চালিকাশক্তি ব্যবসায়ীদের প্রতিও বিশেষ গুরুত্ব দিচ্ছেন এই জামায়াত মনোনীত প্রার্থী। তিনি সাপাহার, পোরশা ও নিয়ামতপুরকে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ উপযোগী অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি বলেন, সৎ নেতৃত্ব ছাড়া টেকসই ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজি ও হয়রানিমুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন অধ্যক্ষ মাহবুবুল আলম। তাঁর মতে, ক্ষুদ্র থেকে বড় সব ব্যবসায়ী যেন ভয়হীন পরিবেশে সমান সুযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন—সেই পরিবেশ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ জন্য তিনি ব্যবসায়ী সমাজের পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে অর্জিত আস্থা, সম্মান ও ভালোবাসাকে পুঁজি করেই অধ্যক্ষ মাহবুবুল আলম নওগাঁ-১ আসনে আগামী জাতীয় নির্বাচনে জনগণের রায় প্রত্যাশা করছেন।



ফেসবুক কর্নার