September 24, 2026, 11:23 pm

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রানী পাল

অভয়নগর প্রতিবেদক

সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল। সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ স্বাক্ষরিত এক পত্রে জেলার চারজন শ্রেষ্ঠ শিক্ষকের নাম ঘোষণা করা হয়।
তালিকায় বিউটি রানী পালের সঙ্গে রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জের ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস। বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।
দীর্ঘদিন ধরে পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিউটি রানী পাল। গত জুলাইয়ে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন। বিষয়টি নিয়ে শুরুতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হলেও পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর পাশে দাঁড়ান। এ স্বীকৃতিকে তাঁর শিক্ষকতা জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার