October 5, 2026, 4:52 pm

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

অভয়নগর প্রতিবেদক

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘TypicalChineseman@gmail.com’ ঠিকানা থেকে ই-মেইলটি পাঠানো হয়।
ই-মেইলে আগামী ৬ অক্টোবর সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। বার্তাটি বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো হয়। হুমকির ই-মেইল পাওয়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং থানায় জিডি করা হয়।
বর্তমানে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার ইউনিট তদন্ত করছে। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।



ফেসবুক কর্নার