October 14, 2026, 3:49 pm
শিরোনাম :
ভালুকায় হাতাহাতির জেরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বাগদান ভাঙার পর ফের একসঙ্গে পৃথ্বী শ ও আকৃতি আগরওয়াল মায়ের স্বপ্ন পূরণেই অভিনয়ে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন, মেলেনি আনুষ্ঠানিক বক্তব্য কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন ধানমন্ডিতে মারধরের ভিডিও ভাইরাল, যুবক আটক পুলিশ প্রত্যাহার সৌদিতে হামলাকে পাকিস্তানের ওপর আক্রমণ হিসেবে দেখার হুঁশিয়ারি মমতার বাসভবনের সামনে উত্তপ্ত বাক্যবিনিময়, নারী আটক তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়ির চালক বললেন হাসনাত আবদুল্লাহ রাশেদের পোস্টে সারজিসের কটাক্ষ, ‘দুই টাকারও দাম দেয় না’

মায়ের স্বপ্ন পূরণেই অভিনয়ে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বড় তারকা হিসেবে দেখতে চেয়েছিলেন তাঁর মা লতিফ ফাতিমা খান। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই অভিনয়জগতে আসার সিদ্ধান্ত নেন শাহরুখ। ১৯৯১ সালে ‘ডেকান হেরাল্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের এ অধ্যায়ের কথা জানান তিনি। তখন চলচ্চিত্রজগতের প্রতি বিশেষ আগ্রহ না থাকলেও মায়ের ইচ্ছা তাঁকে বড় পর্দায় কাজ করতে অনুপ্রাণিত করে।

১৯৯০ সালে মায়ের মৃত্যুর পর দিল্লির বাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছিল শাহরুখের জন্য। বাড়ির বিভিন্ন স্থানে মায়ের স্মৃতি তাঁকে আবেগাপ্লুত করত। তাই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে মুম্বাইয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শাহরুখ জানিয়েছিলেন, তাঁর মা বিশ্বাস করতেন, একদিন তিনি দিলীপ কুমারের মতো সুপারস্টার হবেন। যদিও অন্যরা তাঁর সেই সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করতেন।

১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন তিনি। শাহরুখের মতে, অভিনয় শেখার জন্য মানুষের আচরণ পর্যবেক্ষণ, নিয়মিত অনুশীলন ও ভুল থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবিটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।



ফেসবুক কর্নার