October 16, 2026, 8:38 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের

অভয়নগর প্রতিবেদক

 

প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে তাঁকে ‘বারুদ’ কণ্ঠের নেতা হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামটর তছনছ হয়ে গেছে।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনীতিতে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মধ্যে এমন চরিত্র নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়; গোপন রাজনীতি করে এমন কণ্ঠ অর্জন করা যায় না।

রাশেদ খাঁন আরও লেখেন, সরকারে যাওয়ার কারণে নুরুল হক নুরের কণ্ঠ কিছুটা নমনীয় হয়ে পড়েছিল। তবে জামায়াত-এনসিপির সমালোচনায় তাঁকে আবারও তেজস্বী রূপে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি। নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে তাঁর বক্তব্য তুলে ধরে রাশেদ খাঁন লেখেন, নুরকে খেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে। তাঁর মতে, নুরুল হক নুরের কণ্ঠে বিশেষ দৃঢ়তা রয়েছে।



ফেসবুক কর্নার