October 16, 2026, 8:41 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগে বজ্রকণ্ঠ হয় না: রাশেদ খাঁন

অভয়নগর প্রতিবেদক

 

গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের রাজনীতি করে ‘বারুদ বজ্রকণ্ঠ’ অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন তিনি।

রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনীতিতে নেতার বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয়। তাঁর মতে, জামায়াত-শিবির ও এনসিপিতে এমন বলিষ্ঠ কণ্ঠের নেতা নেই। জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে নেতার এমন কণ্ঠ তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে রাশেদ খাঁন লেখেন, নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামটর তছনছ হয়ে গেছে। সরকারে যাওয়ার কারণে নুরের কণ্ঠ কিছুটা নমনীয় হয়ে পড়লেও জামায়াত-এনসিপির সমালোচনায় তাঁকে আবারও তেজস্বী রূপে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি। নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে রাশেদ খাঁন আরও লেখেন, নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে। তাঁর ভাষায়, ‘ভিপি নুর মানেই একটা বারুদ।’



ফেসবুক কর্নার