October 17, 2026, 4:39 pm
শিরোনাম :
জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে থানায় ছাত্রদলের স্মারকলিপি দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙল মামুনের সাত বছরের প্রেম এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে চীনে ‘ভালো টয়লেট’ নেই মন্তব্য, জাকারিয়াকে সফরের আমন্ত্রণ নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ভারতে

এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে

অভয়নগর প্রতিবেদক

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমণি। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মাছরাঙা টেলিভিশনের প্রকাশিত দুঃখ প্রকাশের ফটোকার্ড নিয়ে অসন্তোষ জানান। পরীমণি লেখেন, শুধু ফটোকার্ড প্রকাশ করে দুঃখ প্রকাশ করায় সমস্যার সমাধান হচ্ছে না।

পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, এ ঘটনার কারণে তাঁর স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে পোস্ট করতেও সমস্যায় পড়ছেন তিনি। এমনকি তাঁর সন্তানদের ছবিতেও অসংখ্য নেতিবাচক মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন পরীমণি। এতে তাঁর মানসিক শান্তি ও কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরীমণি লেখেন, টেলিভিশন কর্তৃপক্ষ অপরাধীদের আইনের আওতায় আনার কথা বললেও এখনো দৃশ্যমান সমাধান পাননি তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এআই দিয়ে তৈরি দুই অভিনেত্রীর ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তারা আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে।



ফেসবুক কর্নার