August 15, 2026, 5:06 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

যাত্রাবাড়ীতে মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদরাসার ওয়াশরুম থেকে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কুতুবখালী এলাকার মাদরাসাতুল ইত্বকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ গলায় নখের আঁচড় দেখা গেছে। এ সময় বলাৎকারের ঘটনাও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তারা। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ওই শিক্ষার্থী গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিহত শিক্ষার্থীর পরিবার।



ফেসবুক কর্নার