April 23, 2026, 9:08 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

নতুন করে যে দিবসগুলোতে বন্ধ থাকবে স্কুল, তালিকা প্রকাশ

অভয়নগর প্রতিবেদক

২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন সই করা প্রজ্ঞাপনে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

শিক্ষাপঞ্জির ওই তালিকা অনুযায়ী পবিত্র শবেবরাত, বৈসাবি উৎসব, ঈদে মিলাদুন্নবীতে আগে ছুটি না থাকলেও এবার একদিন করে ছুটি রাখা হয়েছে।

তবে ২০২৬ সালের বিদ্যালয়ে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১২ দিন ছুটি কমানো হয়েছে। এ ছাড়া শবেমেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় স্কুল খোলা রাখা হবে।

একনজরে ২০২৬ সালের বিদ্যালয়ে সরকারি ছুটির তালিকা

২০২৬ সালে সর্বমোট ছুটি থাকবে ৬৪ দিন।

রমজান ও ঈদুল ফিতর : পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে সবচেয়ে দীর্ঘ ১৯ দিনের ছুটি (৮ মার্চ থেকে ২৬ মার্চ)।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি : পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে মোট ১২ দিনের ছুটি (২৪ মে থেকে ৪ জুন)।

শারদীয় দুর্গাপূজা : দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটি (১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর)।

শীতকালীন অবকাশ ও বড়দিন : যিশু খ্রিস্টের জন্মদিন ও বছরের শেষ ছুটি মিলিয়ে মোট ১০ দিনের ছুটি (২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর)।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি থাকবে। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। বছরের সবচেয়ে দীর্ঘ ছুটি মিলবে মার্চ মাসে। রমজান, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন ক্লাস বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ছুটির তালিকা দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে। তবে কোনো বিশেষ প্রয়োজনে বা পরীক্ষার সময়সূচির পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সমন্বয় করতে পারবে



ফেসবুক কর্নার