August 15, 2026, 1:24 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

একক ভ্রমণকারীদের জন্য নিরাপত্তায় শীর্ষে আমিরাত

অভয়নগর প্রতিবেদক

 : দীর্ঘ ভ্রমণ বিশেষজ্ঞ সংস্থা ট্র্যাভেলব্যাগের এক নতুন বৈশ্বিক গবেষণায় একক ভ্রমণকারীদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই।

গবেষণায় সামগ্রিকভাবে প্রথম স্থান অর্জন করেছে আবুধাবি। একক ভ্রমণকারীদের নিরাপত্তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দুবাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের হার, রাতের বেলায় চলাচলের নিরাপত্তা, আধুনিক নজরদারি ব্যবস্থা এবং পর্যটক-বান্ধব পরিবেশ—এই সব সূচক বিবেচনায় নিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কঠোর আইন প্রয়োগ ও উন্নত নগর ব্যবস্থাপনার কারণেই একা ভ্রমণকারীদের কাছে আবুধাবি ও দুবাই আস্থার প্রতীক হয়ে উঠেছে।

এই গবেষণার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, বিশ্বব্যাপী একক ভ্রমণের জন্য নিরাপদ গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাত শীর্ষ অবস্থান ধরে রেখেছে।



ফেসবুক কর্নার