November 19, 2026, 3:46 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ফয়সাল আহমেদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে জানুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হবে। পরীক্ষার তারিখ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জটিলতা এড়াতে পারস্পরিক সমন্বয়ের সিদ্ধান্তও হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কিছুটা কম। অনেকে প্রত্যাশিত ফল পাননি। তাঁদের খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপরই ভর্তি কার্যক্রম শুরু হবে। ইউজিসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রমজান বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ জানিয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় আগেই তারিখ ঘোষণা করেছে, তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারেন। সমন্বয়ের জন্য ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি ‘কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ গঠনের প্রস্তাবও আলোচনায় এসেছে।
এবারও আগের বছরের মতো বহুনির্বাচনি পদ্ধতিতে পরীক্ষা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় জানানো হয়, দেশে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে; পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬৩ হাজার, জাতীয়, ইসলামী আরবি ও অন্যান্য অধিভুক্ত প্রতিষ্ঠানে ১০ লাখের বেশি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার লাখের বেশি আসন রয়েছে। ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে সম্মান রেখেই সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না।



ফেসবুক কর্নার