July 15, 2026, 8:24 am
শিরোনাম :
বাহরাইনে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু পঞ্চগড়ে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৩ লাখ টাকা ১৮ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: শেখ হাসিনাকে আইনমন্ত্রী ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা

১৮ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নওগাঁ বিশ্ববিদ্যালয়। একই দিনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হবে।
সংশ্লিষ্টদের মতে, নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের এই উদ্যোগ জেলার উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। নিজ জেলায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি গবেষণা, দক্ষ মানবসম্পদ গঠন এবং উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে নতুন বিভাগ চালু এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রাকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, অচিরেই এই বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।



ফেসবুক কর্নার