August 20, 2026, 3:34 pm
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে আমিরাতভিত্তিক ট্যাংকার জব্দ করে ইরানে নিল বিপ্লবী গার্ড মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার ধানমণ্ডি ৩২ ভাঙচুরের অভিযোগে ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে আবেদন খারিজ এবার নিজের মেয়েকে ধর্ষণ করল বাবা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূস মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অলি আহমদ মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন

আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কার্যক্রমের অভিযোগে জাককানইবি শিক্ষকের সাময়িক বরখাস্ত

আইভী আক্তার মারিয়া

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২ জুলাই আদেশে স্বাক্ষর করা হলেও তা ৪ জুলাই প্রকাশ্যে আসে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় কল্যাণাংশু নাহা অংশ নেন। প্রশাসনের দাবি, ওই সভায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন। সেখানে নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠা এবং বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের বিষয়ে বক্তব্য ও পরিকল্পনা তুলে ধরেন বলে অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ-সংক্রান্ত ভিডিও ও অডিও রেকর্ড তাদের কাছে সংরক্ষিত রয়েছে।
অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ৪৩(৪) এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কল্যাণাংশু নাহা বলেন, “আমার হাতে এখনো অফিসিয়াল চিঠি পৌঁছায়নি। তাই এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারেন না। অভিযোগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নজরে আসার পর নিরপেক্ষ তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার