July 15, 2026, 11:41 am
শিরোনাম :
শিক্ষিকার দুই আঙুল বিচ্ছিন্ন করেছেন শিক্ষার্থীর মা টানা বর্ষণে বিপর্যস্ত রাঙ্গামাটি, ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক পরিস্থিতি ‘জুলাইয়ের পোস্টারবয় নাহিদ ইসলাম আজও ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন’ তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঝিনাইদহে ইয়াবা সেবনের দায়ে পিতা-পুত্রসহ ৪ জন আটক, তিনজনের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ বাহরাইনে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু পঞ্চগড়ে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৩ লাখ টাকা ১৮ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ইসমাইল হোসেন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেশিক্ষার্থীরা। তাদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির প্রেক্ষিতে সড়কে নেমেছে তারা।
এদিকে সতর্কতাস্বরূপ রাজধানীর নীলক্ষেত মোড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় ওই এলাকায় এমন চিত্র দেখা যায়।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বুধবার (১৫ জুলাই) দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন।
শিক্ষার্থীদের এ লংমার্চ কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী



ফেসবুক কর্নার